রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা জানি, এই সরকার কখনোই খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করবে না। দুঃখজনক হলেও সত্য তারা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়।’বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেন। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ৭৫তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও ব্যানারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের কথা উল্লেখ করা হয়।
আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে এসে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ৭৫তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বক্তব্যেও জন্মদিনের কথা উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সুস্থাস্থ্য কামনা করেছেন। তবে অতিথিদের বক্তব্য শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান নিজেই মোনাজাতে হাত তুলে আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া চেয়েছেন।
এই আয়োজনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণ অধিকার পরিষদের (সভাপতি) নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান; জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
বিএনপিরাজনীতিখালেদা জিয়া
খালেদা জিয়া নিয়ে আরও পড়ুন
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
খালেদার অসুস্থতা নিয়ে জল ঘোলা করছে বিএনপি: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
খালেদা জিয়ার থাকার কথা কারাগারে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ
রাজনৈতিক বিবেচনার কারণে সরকার আইনের ক্ষমতাটি ব্যবহার করছে না : কায়সার কামাল
খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে বক্তব্য দেন। ঢাকা, ৪ অক্টোবর
রাজনীতি
চট্টগ্রামে বিএনপির রোডমার্চের সমাবেশ থেকে আসতে পারে আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ০৮: ৩০
বিএনপি লোগো
বিএনপি লোগোছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে আজ বৃহস্পতিবার রোডমার্চ-পরবর্তী সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। তবে দলীয় কার্যালয়ের সামনের নেভাল অ্যাভিনিউ সড়কে সমাবেশের অনুমতি মিলেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রধান বক্তা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া ১৫ দিনের রোডমার্চ কর্মসূচি চট্টগ্রাম দিয়ে শেষ হবে আজ। কুমিল্লা থেকে শুরু হয়ে ফেনী, মিরসরাই হয়ে নেভাল সড়কে এসে শেষ হবে রোডমার্চ কর্মসূচি।
বিএনপি নেতারা জানান, সমাবেশে কেন্দ্রীয় নেতারা বিশেষ বার্তা দিতে পারেন। আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণাও আসতে পারে। অতীতের যেকোনো সমাবেশের চেয়ে এবার বিপুল লোকসমাগম হবে বলে ধারণা নেতা-কর্মীদের। এতে কমপক্ষে ১৫ লাখ লোকের উপস্থিতি হতে পারে।
কেন্দ্রীয় নেতারা কী বার্তা দিতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, শেষবারের মতো সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে, যাতে ক্ষমতা ছেড়ে দেয়। এ ছাড়া দলের মহাসচিব তাঁর বক্তব্যে সরকার ও নেতা-কর্মীদের নতুন বার্তা দেবেন।
এদিকে সমাবেশে উপস্থিত হতে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির বিএনপি নেতা-কর্মীদের অনেকে বুধবার চট্টগ্রাম এসে পৌঁছেছেন। নেতা-কর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে আগেভাগে চলে এসেছেন, যাতে আজ বৃহস্পতিবার আসার পথে বাধার সম্মুখীন না হন। নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রোডমার্চ-পরবর্তী সমাবেশকে ঘিরে উজ্জীবিত।
নগর পুলিশের উপকমিশনার (নগর বিশেষ শাখা) মঞ্জুর মোরশেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস। শহরে যানজটসহ সব বিষয় বিবেচনা করে কাজীর দেউড়িতে না দিয়ে নেভাল অ্যাভিনিউ সড়কে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বিএনপিকে।
সমাবেশকে ঘিরে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘কাজীর দেউড়ি চেয়ে আমরা পাইনি। তাতে তেমন অসুবিধা হবে না। নেভাল অ্যাভিনিউ সড়কের মুখে মঞ্চ তৈরি করা হবে।’

সমাবেশরাজনীতিবিএনপির সমাবেশআন্দোলনচট্টগ্রাম বিভাগবিএনপিচট্টগ্রাম
বিএনপি নিয়ে আরও পড়ুন
অক্টোবরের শেষে কঠোর হবে বিএনপি
অক্টোবরের শেষে কঠোর হবে বিএনপি
রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে নির্বাচনের দরকার নেই, এমন কথা কি দিল্লি বলেছে: মির্জা ফখরুলের প্রশ্ন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবী কনভেনশনে বক্তব্য দেন। ঢাকা, ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ২২: ৪৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরফাইল ছবি
বিএনপি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জল ঘোলা করার অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ অভিযোগ করেন।
কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাঁর চিকিৎসা নিয়ে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। এমন প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলামের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ বিবৃতি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত বিষয়ে লজ্জাহীনভাবে মিথ্যা ও বিকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন। বিএনপি তাদের চিরাচরিত অপরাজনীতির ধারাবাহিকতায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও ক্রমাগতভাবে সীমাহীন মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন বলেও বিবৃতিতে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা কোনো দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন না এবং তাঁর বিদেশ গমনে আদালতের কোনো প্রকার নিষেধাজ্ঞা ছিল না। শেখ হাসিনা সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি তাঁর বিরুদ্ধে দাখিলকৃত সব মামলার জামিন পাওয়ার পর এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিদেশে চিকিৎসা গ্রহণ করতে গিয়েছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে তাঁর সাজা বর্তমানে স্থগিত রয়েছে। খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে আদালতের শরণাপন্ন হতেই হবে। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন এবং এ বিষয়ে রাজনীতি করার কারও কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপিরাজনীতিওবায়দুল কাদেরখালেদা জিয়াআওয়ামী লীগ
রাজনীতি নিয়ে আরও পড়ুন
ইতিহাসের এই দিনে: রুটি কিনতে না পেরে ফরাসি নারীদের বিক্ষোভ
কাজী জাফরউল্লাহকে হ্যাটট্রিক লাল কার্ড দেখিয়ে বিদায় করতে চান নিক্সন চৌধুরী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আগামী প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ: জি এম কাদের
বিশেষ প্রতিনিধিঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ২১: ৫৯
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ময়মনসিংহ জেলার প্রতিনিধি সভায় বক্তব্য দেন। ঢাকা, ৪ অক্টোবরছবি: সংগৃহীত
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে অত্যন্ত ‘দুর্নীতিপূর্ণ ব্যয়বহুল’ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ‘ঝুঁকিপূর্ণ’ প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, এর মাধ্যমে বর্তমান সরকার বুঝে হোক, আর না বুঝে হোক, দেশবাসীকে ভয়াবহ দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছে।
আজ বুধবার বিকেলে জাপার বনানীর কার্যালয়ে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি সভায় জি এম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, পৃথিবীতে একসময় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র খুব ভালোভাবে গ্রহণ করা হয়েছিল। এখন এটি পরিবেশদূষণকারী এবং বাংলাদেশে এটা অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘সস্তা কখন হয়, যখন সেখানে দুর্নীতি হয় না। আমাদের এখানে দুর্নীতি করা হচ্ছে। রূপপুরেও যেটা করা হয়েছে।’
ভারতে পাঁচ শ কোটি ডলার ব্যয়ে দুই হাজার মেগাওয়াটের দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের তথ্য তুলে ধরে জি এম কাদের বলেন, একই ধরনের, একই কোম্পানি থেকে আনা একই মডেলের ২ হাজার ৪০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ কোটি ডলার খরচ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের এলাকার পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ও বিকিরণ মুক্ত করতে রাশিয়ার ১০-১৫ বছর লেগেছে। আমা

যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আশপাশের এলাকার পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ও বিকিরণ মুক্ত করতে রাশিয়ার ১০-১৫ বছর লেগেছে। আমাদের এখানে ৫০ বছর লাগতে পারে। এগুলোর জন্য বলছি, এসব কাজে আমাদের বিরোধিতা করতে হবে, যেকোনোভাবে এটা থামাতে হবে।’
নিজেকে প্রকৌশলের ছাত্র উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমি প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছি, প্রকৌশলী হিসেবে ২৫ বছর চাকরি করেছি। অনেক প্রকল্প করেছি, অনেক কিছু জানি। আমি একটি বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।’
জি এম কাদের বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটা ঝুঁকি রেখে দিচ্ছি ঘাড়ের ওপর। আমার কাছে আরও খারাপ লেগেছে যে এখন শুনছি বরিশালেও নাকি আরেকটা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করা হবে।’
এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বাংলাদেশের কেউ কিছু জানে না বলে মন্তব্য করেন জি এম কাদের। তিনি বলেন, এখানে সবচেয়ে যেটা বড় কথা, পুরো জিনিসটার প্রকৌশলগত দিকটা রাশিয়ার। কিছু কনসালট্যান্ট ভারতের। বাংলাদেশের কোনো লোক এখানে কিছুই জানে না এবং কিছু বোঝেও না। আপনারা (সরকার) কী টেকনোলজি (প্রযুক্তি) আনলেন যে আমাদের একটা প্রকৌশলীও কিছু জানল না।’
জাপার সংসদ সদস্য ফখরুল ইমামের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্ররূপপুর পারমাণবিক কেন্দ্রজাতীয় পার্টি
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আরও পড়ুন
রূপপুরে পারমাণবিক জ্বালানি হস্তান্তর আজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার। গতকাল ঈশ্বরদীর পাকশীতে
পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে রূপপুর প্রকল্প এলাকার দিকে যাচ্ছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। গতকাল দুপুরে পাবনার ঈশ্বরদীতে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের প্রথম চালান

রূপপুরের পথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের প্রথম চালান
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে নিয়ে যাওয়া হচ্ছে ইউরেনিয়াম। আজ শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে
রাজনীতি
বাংলাদেশে নির্বাচনের দরকার নেই, এমন কথা কি দিল্লি বলেছে: মির্জা ফখরুলের প্রশ্ন
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ২১: ৫২
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবী কনভেনশনে বক্তব্য দেন। ঢাকা, ৪ অক্টোবর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবী কনভেনশনে বক্তব্য দেন। ঢাকা, ৪ অক্টোবরছবি: শুভ্র কান্তি দাশ
আগামী জাতীয় নির্বাচন ও দিল্লির সঙ্গে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দিল্লি কি তাদের (আওয়ামী লীগ) ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এভাবেই অপকর্ম করতে থাকো, দরকার নেই নির্বাচনের? দিল্লি কি বলেছে, বাংলাদেশে জোর করেই ইলেকশন ঘোষণা করো? তাহলে সেটা পরিষ্কার করে বলেন।’
আজ বুধবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত পেশাজীবী কনভেনশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। চলমান এক দফা দাবি আদায় ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কনভেনশনের আয়োজন করা হয়। আয়োজক ছিল বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদ।
আজ এই পেশাজীবী কনভেনশনে তাঁর বক্তব্যের বড় অংশজুড়ে ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্যের সমালোচনা।
গতকাল মঙ্গলবার আমিনবাজারে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তলেতলে সবার সঙ্গে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। যথাসময়ে নির্বাচন হবে।’
আওয়ামী লীগ নেতার এই বক্তব্যের সমালোচনা করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তারা এত ভীত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, ভয় নাই, ওরে ভয় নাই, তলেতলে আপস হয়ে গেছে। স্বীকার করলেন, এত দিন ভয়ে ছিলেন। আপনাদের মতো মিথ্যাবাদী খুঁজে পাওয়া যাবে না।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) বললেন, দিল্লি আছে, আমরা আছি। আমরা আছি, দিল্লি আছে। তাঁর কাছে প্রশ্ন, কী বলতে চেয়েছেন? দিল্লি কি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এভাবেই অপকর্ম করতে থাকো, দরকার নেই নির্বাচনের? দিল্লি কি বলেছে, বাংলাদেশে জোর করেই ইলেকশন ঘোষণা করো? তাহলে সেটা পরিষ্কার করে বলেন।’
সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি একতরফা নির্বাচন করতে বাগান সাজিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। গণতন্ত্রে বিশ্বাসী রাষ্ট্রগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘২০১৪ ও ২০১৮-এর নির্বাচন হয়নি। এবারের নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু না হলে তোমাদের বৈধতা দেওয়া হবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘দুই বছর ধরে রাজপথে আন্দোলন করছি। আমাদের ২২ জনের প্রাণ গেছে। শান্তিপূর্ণ আন্দোলন করছি। তার মানে এই নয়, কেউ আঘাত করলে আমরা প্রত্যাঘাত করব না।’
দের এখানে ৫০ বছর লাগতে পারে। এগুলোর জন্য বলছি, এসব কাজে আমাদের বিরোধিতা করতে হবে, যেকোনোভাবে এটা থামাতে হবে।’

0 Comments