অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা, মার্কিন ব্যবসায়ী, উদ্ভাবক, বিনিয়োগকারী স্টিভেন পল জবস (স্টিভ জবস) ৫৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের পালো অ্যালটোতে মারা যান।
অ্যাপলের লোগোতে স্টিভ জবসের মুখ। ২০১১ সালের ৫ অক্টোবর স্টিভ জবসের মৃত্যুর পর তাঁর প্রতি সম্মান জানিয়ে এই লোগো নকশা করেন হংকংয়ের ১৯ বছর বয়সী গ্রাফিক ডিজাইনের ছাত্র জোনাথন ম্যাক লং। লোগোটি দ্রুতই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিলএএফপি৫ অক্টোবর ২০১১
বিদায় স্টিভ জবস
অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা, মার্কিন ব্যবসায়ী, উদ্ভাবক, বিনিয়োগকারী স্টিভেন পল জবস (স্টিভ জবস) ৫৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের পালো অ্যালটোতে মারা যান। তিনি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পিক্সারের প্রতিষ্ঠাতা ছিলেন। ওয়াল্ট ডিজনি পিক্সার অধিগ্রহণ করার পর তিনি ডিজনির পরিচালনা পর্ষদের সদস্য হন। তিনি কম্পিউটার নির্মাতা নেক্সট প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এই নেক্সট কম্পিউটার ব্যবহার করে সুইজারল্যান্ডের জেনেভার সার্ন থেকে পৃথিবীর প্রথম ওয়েবসাইট প্রকাশ করেন ওয়েবের জনক স্যার টিম বার্নার্স–লি।
২০১০ সালে আইফোন ৪–এর ঘোষণা দিচ্ছেন স্টিভ জবস
২০১০ সালে আইফোন ৪–এর ঘোষণা দিচ্ছেন স্টিভ জবসউইকিমিডিয়া
১৯৭০ ও ১৯৮০–এর দশকের কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ হিসেবে গণ্য করা হয় স্টিভ জবসকে। এই বিপ্লবে তাঁর সঙ্গে ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা তাঁর বন্ধু স্টিভ ওয়জনিয়াক।


0 Comments