অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মাধ্যমে সফল হওয়ার কৌশল শিখলেন উদ্যোক্তারা


মালয়েশিয়ার কুচিং সারওয়াক শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি) সম্মেলনে উইটসার ‘ডিজিটাল অপরচুনিটি, ইনক্লুশন অ্যাওয়ার্ড’ এবং ‘ই-এডুকেশন অ্যান্ড লার্নিং অ্যাওয়ার্ড’ পেয়েছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই)। ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ-এনআইসিই’ এবং ‘মুক্তপথ-এনশিউরিং ই-লার্নিং ফর অল’ নামের দুটি উদ্যোগের জন্য এ পুরস্কার পেয়েছে এটুআই। অপর দিকে উইমেন ইন টেক অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)। ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে উইটসার একমাত্র সদস্য প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

EN
By using this site, you agree to our Privacy Policy.
OK


প্রযুক্তি
এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ
অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মাধ্যমে সফল হওয়ার কৌশল শিখলেন উদ্যোক্তারা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ১৯: ০০
এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথিরা
এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথিরাসংগৃহীত
অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনার বিভিন্ন সুবিধা তুলে ধরতে দেশে হয়ে গেল দিনব্যাপী ‘এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’। আজ বৃহস্পতিবার রাজধানীর সোবহানবাগের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে একাধিক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থী ও উদ্যোক্তাদের অ্যামাজন ওয়েব সার্ভিসের ক্লাউড অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, বিশ্লেষণ প্রযুক্তি এবং মেশিন লার্নিং সুবিধা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। অ্যামাজনের ১০ জন প্রশিক্ষকের পাশাপাশি বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা এ প্রশিক্ষণ দেন। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), নলেজভ্যালি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।



কর্মশালা উদ্বোধন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, বিশ্বমানের ইউনিকর্ন স্টার্টআপ (১০ হাজার কোটি টাকার প্রতিষ্ঠান) প্রতিষ্ঠা করার জন্য সরবরাহ ব্যবস্থা, তথ্যভান্ডার ও নিরাপত্তা শক্তিশালী না করার কারণে বাংলাদেশের অনেক উদ্যোক্তা ব্যর্থ হন। এ সমস্যা সমাধানে আমরা নতুন উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। কর্মশালায় ১৫০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেরা ৩০ জন উদ্যোক্তা ১০ হাজার ডলার সমমূল্যের অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ক্রেডিট সুবিধা পাবেন।  



উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সল্যুশন আর্কিটেকচার এবং স্টার্টআপস লিডার মোহাম্মদ মাহদী-উজ জামান, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, এক্সএলবিসি লেভেল কনসালটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফকির আহমেদ। স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।


প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
প্রশিক্ষণপ্রযুক্তিঅ্যামাজন




অ্যামাজন নিয়ে আরও পড়ুন
অর্থনীতির ধীরগতি সত্ত্বেও অনলাইনে বিক্রি বেড়েছে অ্যামাজনের
অ্যামাজন
মুঠোফোনে কেনাবেচার প্রথম বাজার সেলবাজার চালু
মুঠোফোনে কেনাবেচার প্রথম বাজার সেলবাজার চালু
অ্যামাজন ডটকমের আনুষ্ঠানিক যাত্রা
অ্যামাজন ডটকমের আনুষ্ঠানিক যাত্রা
ভারতে আসছে অ্যামাজন-গুগলের নতুন বিনিয়োগ
ভারতে আসছে অ্যামাজন–গুগলের বিনিয়োগ

প্রযুক্তি
প্রযুক্তির এই দিনে: ৬ অক্টোবর
ফটোকপিয়ারের পেটেন্ট পেলেন চেস্টার কার্লসন
ফটোকপিয়ারের পেটেন্ট স্বত্ব পান মার্কিন পদার্থবিজ্ঞানী, উদ্ভাবক ও পেটেন্ট আইনজীবী চেস্টার ফ্লয়েড কার্লসন।

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১১: ০০
৬ অক্টোবর ১৯৪১
ফটোকপিয়ারের পেটেন্ট স্বত্ব পেলেন চেস্টার কার্লসন
ইলেকট্রিক ফটোগ্রাফি—আজ যা ফটোকপি নামে বেশি পরিচিত, সেই যন্ত্র উদ্ভাবনের পেটেন্ট স্বত্ব পান চেস্টার কার্লসন। মার্কিন পদার্থবিজ্ঞানী, উদ্ভাবক ও পেটেন্ট আইনজীবী চেস্টার ফ্লয়েড কার্লসন (৮ ফেব্রুয়ারি ১৯০৬-১৯ সেপ্টেম্বর ১৯৬৮) যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন।



কার্লসন ইলেকট্রোফটোগ্রাফি (এখন জেরোগ্রাফি, যার অর্থ ড্রাই রাইটিং বা শুকনা লেখা) উদ্ভাবন করেন। এই যন্ত্র দিয়ে ফটোস্ট্যাট প্রক্রিয়ায় ভেজা কপির বদলে শুকনো কপি পাওয়া যায়। এটি দ্রুত জনপ্রিয়তা পায়, বর্তমানে বিশ্বে কোটি কোটি ফটোকপি করার যন্ত্র বা ফটোকপিয়ার ব্যবহৃত হচ্ছে।
চেস্টার কার্লসন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ও নিউইয়র্ক ল স্কুলে পড়াশোনা করেছেন। তিনি বেল ল্যাবস, ব্যাটেলে মেমোরিয়াল ইনস্টিটিউট ও জেরক্সে কাজ করেছেন।




কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি
৬ অক্টোবর ১৯৮৩
রেকর্ড পরিমাণ আয় করার পর পুঁজিবাজারে লোটাস ডেভেলপমেন্ট
আগের ১২ মাসে রেকর্ড পরিমাণ ১ কোটি ২৮ লাখ মার্কিন ডলার রাজস্ব আয় করে সফটওয়্যার নির্মাতা লোটাস ডেভেলপমেন্ট করপোরেশন পুঁজিবাজারে প্রবেশ করে। ১৯৮২ সালে মিচ ক্যাপর ও জোনাথন স্যাশ্চ লোটাস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ক্যাপরেরের তৈরি হিসাব কষার প্রোগ্রাম লোটাস ১-২-৩ দিয়ে ব্যাপক বাণিজ্যিক সফলতা পায়। লোটাস ১-২-৩ আইবিএম পিসির অপারেটিং সিস্টেমকে এড়িয়ে চালু হতো, ফলে এটি দ্রুত চালু হতো। তাই ব্যবহারকারীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। এ ছাড়া এর হিসাব কষার দক্ষতা, সুন্দর গ্রাফিকস ও তথ্য পুনরুদ্ধারের সুবিধা লোটাস ১-২-৩ প্রোগ্রামকে সাফল্য দিয়েছিল। ১৯৯৫ সালে আইবিএম লোটাস অধিগ্রহণ করে।


প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
সফটওয়্যারকম্পিউটারপ্রযুক্তির এই দিনে


প্রযুক্তির এই দিনে নিয়ে আরও পড়ুন
বিদায় স্টিভ জবস
প্রথম ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক অ্যাটানাসফের জন্ম
পেটেন্ট পেলেন ট্রানজিস্টরের তিন উদ্ভাবক
ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন অ্যালফাবেট প্রতিষ্ঠা করেন

প্রযুক্তি
জুম বৈঠকের সারসংক্ষেপ লিখে দেবে এআই টুল
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৯: ০০
ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম ব্যবহার করে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অনেকে। কিন্তু সময়মতো অংশ নিতে না পারলে বৈঠকে আলোচনা করা সব তথ্য সঠিকভাবে জানা যায় না। এ সমস্যা সমাধানে ‘জুম ডকস’ নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল তৈরির ঘোষণা দিয়েছে জুম। নতুন এ টুলটি ব্যবহার করে জুম বৈঠকের আলোচনার সারসংক্ষেপ দেখা যাবে। ফলে পরে অংশ নিলেও বৈঠকের গুরুত্বপূর্ণ সব তথ্য জানার সুযোগ মিলবে।



এক ব্লগ পোস্টে জুম জানিয়েছে, জুম ডকস নামের এ সুবিধা ব্যবহার করে অনলাইন বৈঠকের পাশাপাশি বৈঠক চলার সময় অন্যদের আদান-প্রদান করা বার্তার তথ্যও জানা যাবে। চাইলে বৈঠকের তথ্যগুলো সম্পাদনা করার পাশাপাশি বিভিন্ন দলের প্রকল্পের কাজের অগ্রগতি আলাদাভাবে জানা যাবে। ফলে বৈঠকে অংশ নিতে না পারলেও গুরুত্বপূর্ণ সব তথ্য জানা যাবে।



বৈঠকের আলোচনার সারসংক্ষেপ জানার পাশাপাশি প্রকল্প ব্যবস্থাপনা এবং তথ্য সংরক্ষণের সুযোগ থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলটি বেশ জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে টুলটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি জুম। এমনকি টুলটি বিনা মূল্যে না অর্থের বিনিময়ে ব্যবহার করতে হবে, তা–ও জানায়নি জুম কর্তৃপক্ষ।


সম্প্রতি ‘জুম এআই কম্পেনিয়ন’ নামের এআই চ্যাটবট চালু করেছে জুম। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটি বৈঠক চলাকালে অন্য ব্যক্তিদের পাঠানো বার্তার উত্তর স্বয়ংক্রিয়ভাবে দিতে পারে। শুধু তা-ই নয়, ব্যস্ততার কারণে বৈঠকে অংশ নিতে না পারলে পরে অনলাইনে সংরক্ষণ করা (ক্লাউডে) বৈঠকের তথ্য পর্যালোচনা করে উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ করে দেয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
কৃত্রিম বুদ্ধিমত্তাএআই


এআই নিয়ে আরও পড়ুন
চাকরিদাতা প্রতিষ্ঠানকে দক্ষ কর্মী খুঁজে দেবে লিংকডইনের এআই টুল
সাবধান, মাইক্রোসফটের চ্যাটবটের মাধ্যমে ম্যালওয়্যার ছড়াচ্ছে
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে চ্যাটবট, এআই দিয়ে স্টিকার ও ছবি তৈরি করা যাবে
মেটার এআই চ্যাটবটে ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টের তথ্য

প্রযুক্তি
উইটসা পুরস্কার পেল এটুআই ও ‘উই’
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০০: ০৫
ডব্লিউসিআইটি সম্মেলনে উইটসা পুরস্কার দেওয়া হয়
ডব্লিউসিআইটি সম্মেলনে উইটসা পুরস্কার দেওয়া হয়ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুচিং সারওয়াক শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি) সম্মেলনে উইটসার ‘ডিজিটাল অপরচুনিটি, ইনক্লুশন অ্যাওয়ার্ড’ এবং ‘ই-এডুকেশন অ্যান্ড লার্নিং অ্যাওয়ার্ড’ পেয়েছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই)। ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ-এনআইসিই’ এবং ‘মুক্তপথ-এনশিউরিং ই-লার্নিং ফর অল’ নামের দুটি উদ্যোগের জন্য এ পুরস্কার পেয়েছে এটুআই। অপর দিকে উইমেন ইন টেক অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)। ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে উইটসার একমাত্র সদস্য প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।



সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সম্মেলনের তৃতীয় দিনে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ, ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার (পিকম) চেয়ারম্যান অং চিন সিয়ংসহ অন্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উইটসার চেয়ারম্যান সীন শিয়াহ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে অল্প সময়ে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রসর হওয়া নিঃসন্দেহে গৌরবের। নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে সারা দেশে প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার জন্য এটুআই এবং নারীদের প্রযুক্তির প্রতি আগ্রহী করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য উইমেন অ্যান্ড ই-কমার্সকে (উই) অভিনন্দন। বৈশ্বিক এই সংকটময় মুহূর্তে প্রযুক্তির উৎকর্ষতা সমস্যা মোকাবিলার হাতিয়ার হিসেবে কাজ করবে।ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের এই পুরস্কারকে তথ্যপ্রযুক্তি খাতের সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে উইটসার সম্মাননার জন্য মনোনয়ন দিয়ে থাকে বাংলাদেশ কম্পিউটার সমিতি। এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, ‘দেশের সম্ভাবনাময় উদ্ভাবন ও প্রকল্পকে উইটসার কাছে উপস্থাপন করে থাকে বাংলাদেশ কম্পিউটার সমিতি। এটুআই ও উইর এই অর্জন দেশের প্রযুক্তি খাতকে গৌরবান্বিত করেছে। দেশের প্রযুক্তি খাতকে বিশ্বে পরিচিত করতে বাংলাদেশ কম্পিউটার সমিতি সব সময় কাজ করছে এবং আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।’

0 Comments