এরাই যখন পরীক্ষা দিবে, দেখবেন নকল করবে, না হয় আপনাকে নকল বের করে দিতে হবে। বের করে দিবেন না খবর আছে! খাতা টানবেন, দেখাদেখি বন্ধ করবেন, বাইরে বের হলে মার খাবেন। অর্থাৎ আপনি যা করবেন তাতেই দোষ। কারণ আপনার সুরক্ষার কোনো আইন নাই। এমনকি আপনার পেশায় পর্যাপ্ত বেতনও নাই। অযথাই টিচার হওয়ার স্বপ্ন দেখেন কেন? আর টিচার না হয়ে যদি চিটার হতে চান তাতে এ পেশা মন্দ নয়। আপনি হয়তো বা মনে মনে ভাবছেন, উপায় কী?অর্জনে অভিজ্ঞতাভিত্তিক শিখন শেখানো প্রক্রিয়ার চর্চা এবং শিখনকালীন মূল্যায়ন করা হবে। শিক্ষা শুধু বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আবদ্ধ থাকবেনা; ছড়িয়ে যাবে শিক্ষার্থীর প্রতিটি কাজ ও অভিজ্ঞতার মাঝে। শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় থেকেই জীবিকা সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এ কথা ও উদ্দেশ্যাবলির সাথে বাস্তব শিক্ষার অর্থাৎ নতুন কারিকুলামের বাস্তবায়ন চিত্রটি কী আমরা দেখার চেষ্টা করছি কেউ না চমৎকার কথাগুলোই বলে যাচ্ছি। সে কথাগুলো আলোচানা করার দিনও আজ।
শিক্ষকদের তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব, প্রতিষ্ঠানের দায়িত্ব এবং সর্বোপরি শিক্ষকের নিজের দায়িত্ব। রাষ্ট্র কবে আমাকে প্রস্তত করবে তারপরে আমি ভালোভাবে পড়াতে শুরু করব কিংবা রাষ্ট্র আমাকে তৈরি করেনি তাই আমি ভালো টিচিং দিচিছনা কিংবা দিব না এই মনোভাবও কিন্তু আমাদের পরিহার করতে হবে। আমি যখন ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে কাজ করি তখন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্নপ্রান্তে ছড়িয়ে থাকা ব্র্যাকের প্রশিক্ষণকেন্দ্রগুলোতে প্রশিক্ষণ নিতে আসতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি প্রশিক্ষণ করাতে গিয়ে, দেখতে গিয়ে, প্রশিক্ষণ সুপারভাইজ করতে গিয়ে।
উত্তরা ট্রেনিং সেন্টারে একবার এক শিক্ষক বললেন ‘এ ট্রেনিং করে লাভ কী হবে। কেন করব। আমি এক বাসায় প্রাইভেট পড়াই তিনি বাংলাদেশ ব্যাংকের এক বড় কর্মকর্তা। তার ড্রাইভারের বেতনের চেয়েও আমার বেতন কম।’ আমি বললাম সেজন্য কী ব্র্যাক দায়ী বা আমি দায়ী বা আপনি নিজে দায়ী? আমরা এককভাবে কেউ দায়ী নই আবার পরোক্ষভাবে সবাই কমবেশি দায়ী। ড্রাইভারের বেতন আপনার চেয়ে বেশি বলে আপনি নিজেকে প্রস্তত করবেন না, নিজের পেশাগত উন্নয়নের দিকে খেয়াল করবেন না তাহলে কি আপনার বেতন বেড়ে যাবে আর ড্রইভারের বেতন কমে যাবে? এ ধরনের মনোভাব কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে আছে যে, রাষ্ট্র আমাদের কম বেতন দেয় অতএব আমরা সার্ভিসও সেভাবে দিব। এটি হলে কিন্তু আমাদের পেশাগত অবস্থান আরও নিচে নেমে যেতে পারে। কাজেই আমরা আমাদের পেশাগত উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাব। এটি আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।
আমাদের গ্রামীণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা কিন্তু ফেসবুকে যে শিক্ষক লিখেছেন সেরকমই। তাই বলে কি আমরা শিক্ষকতা ছেড়ে দিব? কাউকে না কাউকে এই গুরু দায়িত্ব পালন করতেই হবে। বর্তমানে চালু হওয়া দক্ষতাভিত্তিক কারিকুলামে সামেটিভ অ্যাসেসমেন্টের চেয়ে ফরমেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষার্থীদের শেণিকক্ষে মূল্যায়ন ও তাদের বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক, প্রেজেনটেশন, দলগত কাজ ইত্যাদির মাধ্যমে তাদের প্রতিদিনই মূল্যায়ন করা হচেছ। এটি অনেক কঠিন কাজ এবং নতুন। এসব কারণে অনেক শিক্ষার্থী আর আগের মতো শ্রেণিকক্ষে আসেনা। অভিভাবকরাও মনে করেন, তাদের ছেলেমেয়েদের দরকার পাস করা। তারা মনে করেন বর্তমান পদ্ধতিতে বিদ্যালয়ে না গিয়েও শিক্ষার্থীরা পাস করে যাবে। তাহলে এত কষ্ট করার কী দরকার?
শিক্ষকরা এর ভালোমন্দ নিয়ে কথা বলতে পারেন, সেমিনার করতে পারেন, গবেষণা করতে পারেন এবং আপনার ও আপনাদের গবেলনালব্ধ ফল জাতীয় সম্মুখে প্রকাশ করতে পারেন। সেটি হবে শিক্ষকদের জন্য একটি যথার্থ কাজ। কিন্তু এ জাতীয় কাজের প্রাকটিস কিন্তু শিক্ষকদের মধ্যে দেখতে পাই না। তাহলে আমরা সমাজের লিডার কিংবা অভিভাবক কিভাবে দাবি করব? আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে নিজেদের উন্নয়ন, পেশাগত উন্নয়ন এবং রাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়টি নিয়ে অত্যন্ত পেশাদারিত্বের মনোভাব নিয়ে আলোচনা করতে হবে এবং সিদ্ধান্তে পৌঁছাতে হবে। পেশাদরিত্ব ও নেতৃত্ব যদি শিক্ষকরা নিজেরা না নেন তাহলে কেউ তাদের এটি দিয়ে যাবে না।

0 Comments