বিশ্বকাপের ১২তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নেদারল্যান্ডস। বিশ্বকাপের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
আইসিসির সহযোগী এই সদস্য দলটি বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাছাই পর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়।
শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে তারা ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েন।
এরপর ফের ৩০ রানে পাকিস্তান হারায় ৩ উইকেট। ৪৩.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫২ রান। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। তাদের ব্যাটে ভর করেই চ্যালেঞ্জিং স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। কিন্তু এরপর ৩৪ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৪ উইকেট।
ইনিংসের শুরু, মাঝ এবং শেষ দিকে টাপাটক উইকেট পতনের কারণে ৪৯ ওভারে শেষ পর্যন্ত ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান।

0 Comments